রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


গোল্ডেন বুট জিতলেন রোনালদো

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:১২ জুলাই ২০২১, ০৮:১২

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি-সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি-সংগৃহীত

শিরোপা ধরে রাখার লক্ষে ইউরো ২০২০ খেলতে নেমেছিল পর্তুগাল। কিন্তু লক্ষ্য পূরণ হয়নি। আগে ভাগে খালি হাতে বিদায় নিয়েছে পর্তুগিজরা।

তবে ক্রিশ্চিয়ানো রোনালদো জিতেছেন এবারের ইউরোর সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট।

গ্রুপ পর্বের তিন ম্যাচে পাঁচটি গোল করেছেন সিআর সেভেন। দলের বাকি দুই গোলের একটিতে সহায়তাও করেন রোনালদো। সুবাদে জিতলেন গোল্ডেন বুট।

যদিও চেক প্রজাতন্ত্রের প্যাট্রিক শিকও পাঁচটি গোল করে ছিলেন। তবে অ্যাসিস্টে এগিয়ে থাকায় গোল্ডেন বুট পেয়েছেন এ পর্তুগিজ মহাতারকা।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়