মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬, ১১ই ফাল্গুন ১৪৩২


মুশফিকের সঙ্গে ঢাকায় ফিরেছেন সাকিবও

প্রকাশিত:১০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১০

 ফাইল ছবি

ফাইল ছবি

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলেই ঢাকায় ফিরবেন মুশফিকুর রহিম এটা আগেই জানা ছিল। নিজের দ্বিতীয় সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছেন টাইগার এই ব্যাটার। তবে, এর বাইরেও আছে চমক।

এক জাতীয় দৈনিকের খবর অনুযায়ী মুশফিকের সঙ্গে ঢাকায় ফিরেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানও। তবে সাকিব ঠিক কেন দেশে আসছেন তা এখন পর্যন্ত অজানা।

এশিয়া কাপে বাংলাদেশ দলের পরবর্তী ম্যাচ ১৫ সেপ্টেম্বর, ভারতের বিপক্ষে। তার আগে ১৩ সেপ্টেম্বর সাকিব-মুশফিকের দুজনেরই শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়