শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬, ৯ই ফাল্গুন ১৪৩২


মিরপুরে অনুশীলনে সাকিব

প্রকাশিত:১৩ জুন ২০২৩, ১৩:১৮

ছবি সংগৃহিত

ছবি সংগৃহিত

ইনজুরির কারণে আসন্ন আফগানিস্তানের বিপক্ষে টেস্টে খেলছেন না সাকিব আল হাসান। তবে আঙুলের সেই ইনজুরি আগের থেকে বেশ ভালো অবস্থাতেই রয়েছে।

ইতোমধ্যে আঙুলের ব্যান্ডেজও খুলে ফেলেছেন সাকিব। আজ (মঙ্গলবার) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে এসেছিলেন তারকা এই অলরাউন্ডার।

দুপুর নাগাদ মিরপুরে এসে ঢাকার টাটকা রোদে নেমে পড়েছিলেন অনুশীলনে। এরপর মূল মাঠে বেশ কিছু সময় করেছেন রানিং। অবশ্য এদিন সাকিবকে দেখা যায় নায়কের বেশে। হলুদ টি-শার্টের সঙ্গে রোদ চশমা সঙ্গে শর্টস ও জুতা পরেই করেছেন রানিং।

টেস্ট সিরিজে সাকিব না খেললেও আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আবারো ক্রিকেটে ফিরবেন এই তারকা ক্রিকেটার।

আর ওয়ানডেতে মাঠে নামার আগেই অবশ্য নিজের ফিটনেস ফিরে পেতেই এমন অনুশীলন সাকিবের। এর আগে দিন তিনেক আগেও মিরপুরের মাঠে অনুশীলনে এসেছিলেন সাকিব।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়