সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


সেহরি ও ইফতারের সময়সূচি

ধর্ম ডেস্ক

প্রকাশিত:২১ মার্চ ২০২১, ১১:৫৩

ফাইল ছবি

ফাইল ছবি

চলতি বছরে রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ১৪ বা ১৫ এপ্রিল থেকে রমজান শুরু হবে।

রোববার (২১ মার্চ) গণমাধ্যমে এ চিঠি পাঠিয়েছে ইফা।

গত ১৩ মার্চ ইসলামিক ফাউন্ডেশন ১৪৪২ হিজরির রমজান মাসের সেহরি ও ইফতারের এ সময়সূচি চূড়ান্ত করে। সময়সূচিতে উল্লেখ করা হয়েছে, আগামী ১৪ এপ্রিল প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোর ৪টা ১৫ মিনিট ও ইফতারির সময় ৬টা ২৩ মিনিট।তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ১১ মিনিট পর্যন্ত যোগ করে ও ১০ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করবেন বলেও উল্লেখ করেছেন ইসলামিক ফাউন্ডেশন।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়