শনিবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬, ২রা ফাল্গুন ১৪৩২


মানুষকে বোঝানো এবং তাদের সমর্থন আদায় করাই আমাদের আসল কাজ : তারেক রহমান

Jehad chowdhury

প্রকাশিত:১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০১

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নির্বাচনি প্রচারের সময় জনগণের দ্বারে দ্বারে যাওয়া, তাদেরকে কনভিন্স করাই বিএনপির ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলে জানালেন দলটির চেয়ারম্যান ও আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিক খালেদা মহিউদ্দিনের করা এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তারেক রহমানের উদ্দেশে খালেদের প্রশ্ন ছিল, ‘অভয় দিলে জানতে চাই, নির্বাচনে আপনার দল যে ২১২টি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে। এতগুলো আসন পেতে আপনাদের নির্বাচনে কোনো ইঞ্জিনিয়ারিং করতে হয়েছে কি না?

এর জবাবে তারেক রহমান খুবই সংক্ষিপ্ত ভাবে বলেন, ‘জনগণকে কনভিন্স করাই আমাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং। আমরা জনগণের কাছে বারবার গিয়েছি, কথা বলেছি। তাদেরকে কনভিন্স করাই আমাদের সফলতার মূলমন্ত্র।’

এর আগে সংবাদ সম্মেলনে প্রথমে ইংরেজিতে বক্তব্য পাঠ করেন তারেক রহমান। তারপর বক্তব্য দেন বাংলা ভাষায়। এরপর তিনি দেশি-বিদেশি অতিথিদের নানা প্রশ্নের জবাব দেন।

এসময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং ইসলামী আন্দোলনসহ যেসব দল অংশ নিয়েছিল, সব দলকে অভিনন্দন এবং সাধুবাদ জানান তারেক রহমান।

অন্যদিকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও নির্বাচন কমিশনের সকল সদস্যদের প্রতি তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আমাদের নানা বিষয়ে ভিন্নমত থাকতে পারে। কিন্তু দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

এ অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. আব্দুল মঈন খান, আমির খসরু, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খানসহ দলের অন্যান্য নেতা এবং দেশি-বিদেশি অতিথিরা উপস্থিত রয়েছেন।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়