বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬, ৩০শে মাঘ ১৪৩২


কৃষকদলের নতুন সভাপতি তুহিন, সম্পাদক বাবুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২০ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫৩

ফাইল ছবি

ফাইল ছবি

কৃষিবিদ হাসান জাফির তুহিনকে সভাপতি ও শহীদুল ইসলাম বাবুলকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটি (আংশিক) অনুমোদন করা হয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কৃষক দলের এ কমিটি অনুমোদন করেছেন।

সোমবার (২০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির অন্য পদগুলোতে রয়েছেন- সিনিয়র সহসভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু, সহসভাপতি অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, যুগ্ম সম্পাদক প্রকৌশলী টিএস আইয়ুব, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন এমপি ও দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়