রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬, ১০ই ফাল্গুন ১৪৩২


আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শুরু

প্রকাশিত:৬ আগষ্ট ২০২৩, ০৭:১২

ছবি সংগৃহিত

ছবি সংগৃহিত

আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শুরু হয়েছে। এতে প্রায় তিন হাজার নেতা অংশ নিয়েছেন বলে জানা গেছে। আর সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

রোববার (৬ আগস্ট) সকাল ১০টা ৩৭মিনিটে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের বর্ধিত সভামঞ্চে আসেন দলের সভাপতি শেখ হাসিনা।

আ.লীগের বিশেষ বর্ধিত সভায় তৃণমূল নেতারা। এদিন সকাল ৯টা থেকে গণভবনে তৃণমূল নেতাকর্মীদের প্রবেশ করতে দেখা যায়।

বিশেষ এ বর্ধিত সভায় আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা, মহানগর ও উপজেলা, থানা, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, জাতীয় সংসদের দলীয় সংসদ সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান, সিটি কর্পোরেশন ও পৌরসভার দলীয় মেয়র এবং সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত রয়েছেন।

বিশেষ বর্ধিত সভা উপলক্ষ্যে ঢাকা মহানগরের যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়