shomoynew_wp969 Daily Mail | Print

9472

02/05/2026 মেসিদের বিপক্ষে অধিনায়ক হয়েই নামছেন রোনালদো!

মেসিদের বিপক্ষে অধিনায়ক হয়েই নামছেন রোনালদো!

ক্রীড়া ডেস্ক

১৭ জানুয়ারী ২০২৩ ১৬:৫৬

চলতি মাসেই আনুষ্ঠানিকভাবে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার নতুন ক্লাবে অভিষেক ম্যাচের আগেই রোনালদো মাঠে নামতে যাচ্ছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপের দল পিএসজির বিপক্ষে। আগামী ১৯ জানুয়ারি কিং ফাহাদ স্টেডিয়ামে মেসিদের বিপক্ষে আল নাসের ও আল হিলালের সম্মিলিত দল রিয়াল এসটি একাদশকে নেতৃত্ব দেবেন সিআরসেভেন।

এর আগে গেল ১ জানুয়ারি আল নাসেরের সঙ্গে চুক্তি করেন রোনালদো। সবশেষ ২০২০ সালের ডিসেম্বরে মেসির বিপক্ষে মুখোমুখি হয়েছিলেন রোনালদো। উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেই ম্যাচে জুভেন্টাসের হয়ে বার্সার বিপক্ষে রোনালদো করেন জোড়া গোল।

দুই বছরেরও বেশি সময় পর সময়ের এই দুই সেরা ফুটবলারের লড়াই আবারো দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব। ৬৮ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে মেসি ও রোনালদোর লড়াই দেখতে এখন পর্যন্ত ২০ লাখের বেশি টিকিটের আবেদন পড়েছে।

এদিকে রিয়েল এস্টেটের এক কর্মকর্তা ২২ কোটি টাকা দিয়ে ‘বেয়ন্ড ইমাজিনেশন’ টিকিট নিশ্চিত করেছেন। তিনি পুরস্কার প্রদান মঞ্চে থাকতে পারবেন এবং ছবিও তুলবেন। পরে ড্রেসিংরুমেও দুই তারকার সঙ্গে কথা বলার সুযোগ পাবেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com