shomoynew_wp969 Daily Mail | Print

9296

02/05/2026 ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাংবাদিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাংবাদিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া থেকে

৯ জানুয়ারী ২০২৩ ১৯:৩৬

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আশিকুল ইসলাম (২৭) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। সোমবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের ফারুকী পার্কের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আশিকুল ইসলাম জেলা শহরের মেড্ডা এলাকার আশরাফ উদ্দিনের ছেলে। তিনি ‘দৈনিক পর্যবেক্ষণ’ পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি এবং ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় অনলাইন পত্রিকা ‘ব্রাহ্মণবাড়িয়া সংবাদ’- এর নিজস্ব প্রতিবেদক ছিলেন।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ফারুকী পার্ক থেকে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাতিঘর’-এর একটি মাসিক সভা শেষ করে অটোরিকশায় করে কুমারশীল মোড়ের দিকে যাচ্ছিলেন আশিকুল ইসলামসহ আরও কয়েকজন। অটোরিকশাটি ফারুকী পার্ক থেকে কিছুদূর যাওয়ার পর রায়হান নামে এক যুবক তার কয়েকজন সহযোগী নিয়ে অতর্কিতভাবে আশিকুল ইসলামের ওপর হামলা করে। এসময় আশিকুল ইসলামকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে আশিকুলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন বলেন, কী কারণে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সেটি এখনো স্পষ্ট করে জানা যায়নি। তবে সাংবাদিক আশিকুল ইসলাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com