shomoynew_wp969 Daily Mail | Print

8516

02/05/2026 হাসপাতাল নির্মাণ করবেন সাই পল্লবী

হাসপাতাল নির্মাণ করবেন সাই পল্লবী

বিনোদন ডেস্ক

২৮ নভেম্বর ২০২২ ১৫:৪৯

দক্ষিণী সিনেমার জনপ্রিয় সাই পল্লবী একজন ডাক্তারও। ২০১৬ সালে তিবিলিসি স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, জর্জিয়া থেকে মেডিকেল পড়াশোনা সম্পন্ন করেছেন তিনি। এরপর অভিনয়ের ব্যাপক আগ্রহ থেকেই নাম লেখান দক্ষিণী সিনেমায়।

জানা গেছে, ভারতের কোয়েম্বাটুরে একটি হাসপাতাল বানানোর পরিকল্পনা করছেন সাই। মানুষকে সুচিকিৎসার দেওয়ার লক্ষ্যেই তার এই পরিকল্পনা। গুঞ্জন রয়েছে এ কারণে সিনেমা থেকেও বিদায় নিতে পারেন তিনি।

আরও জানা গেছে, হাসপাতালটি নির্মাণের পর ছোট বোন পূজাকে নিয়ে এটি দেখভাল করবেন সাই। অভিনয় থেকে বিদায় নিয়ে নিজেকে পুরোপুরি ডাক্তারি পেশায় নিয়োজিত করতে চান এ অভিনেত্রী।

উল্লেখ্য, ২০১৫ সালে মালায়ালাম সিনেমা ‘প্রেমাম’র মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন সাই পল্লবী। এই সিনেমার মাধ্যমেই ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। অভিনেত্রীর মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ‘গার্গী’। নারীদেরকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাই।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com