shomoynew_wp969 Daily Mail | Print

7882

02/05/2026 ঝড় আসছে, সিটবেল্ট বেঁধে নাও : শাহরুখ

ঝড় আসছে, সিটবেল্ট বেঁধে নাও : শাহরুখ

বিনোদন ডেস্ক

২ নভেম্বর ২০২২ ১৩:৪৯

আজ (২ নভেম্বর) বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন। ঘোষণা ছিল, জন্মদিনে ‘পাঠান’ লুকে ধরা দেবেন তিনি— হলোও তাই। দিনটিতে ভক্ত-অনুসারীদের চমকে দিতে উপহার হিসেবে যশরাজ ফিল্মসের পক্ষ থেকে প্রকাশ করা হয় ‘পাঠান’-এর টিজার। এতে ভয়ঙ্কর মারদাঙ্গা রূপে ধরা দিলেন কিং খান।

‘ঝড় আসছে, সিটবেল্ট বেঁধে নাও’— শাহরুখের মুখে এই সংলাপই বলে দেয় কী ঘটতে চলেছে তার নতুন সিনেমাতে! প্রেক্ষাগৃহে ঝড় বইয়ে দেওয়ার আগাম বার্তাই যেন দিয়ে রাখলেন বলিউড বাদশাহ। সাম্প্রতিককালে এমনিতেই বক্স অফিসে বাজে অবস্থা পার করছে বলিউড। তারই যেন ইঙ্গিত দিলেন শাহরুখ।

কেমন ছিল ‘পাঠান’-এর টিজার? এককথায় বললে, দীর্ঘদিন পর রাজার রাজকীয় প্রত্যাবর্তন ঘটল! টিজারের শুরুতে জানতে চাওয়া হয়, পাঠান সম্পর্কে কি জানো তুমি? উত্তরে বলতে শোনা যায়, তিন বছর আগে এক অভিযানে ধরা পড়ে পাঠান। সেখানে তারওপর অমানবিক নির্যাতন করা হয়। পাঠান বেঁচে আছে না কি মরে গেছে জানে না কেউ। এরপরই শুরু হয় শাহরুখের ‘পাঠান’ ঝলক। ভয়ঙ্কর অ্যাকশন অবতারে ধরা দেন তিনি।

সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় সিনেমাটি আগামী বছর ২৫ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাবে। হিন্দির পাশাপাশি এটি তামিল, তেলেগু ভাষায়ও মুক্তি পাবে।

উল্লেখ্য, ‘জিরো’ (২০১৮)-র ব্যর্থতার পর নিজেকে বড় পর্দা থেকে গুটিয়ে নিয়েছিলেন শাহরুখ। দীর্ঘ সময় লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া থেকে দূরে থাকার পর ‘পাঠান’ সিনেমা দিয়েই কামব্যাক করবেন তিনি। এতে গুপ্তচরের ভূমিকায় থাকবেন কিং খান। প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন। খল চরিত্রে থাকবেন জন আব্রাহাম। যশরাজ ফিল্মস প্রযোজিত ‘স্পাই ইউনিভার্স’-এর এই সিনেমাতে ‘টাইগার’ চরিত্রে ক্যামিও করতে দেখা যাবে সালমান খানকে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com