shomoynew_wp969 Daily Mail | Print

7213

02/05/2026 বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

ডেস্ক রিপোর্ট

৬ অক্টোবর ২০২২ ১১:২৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (৬ অক্টোবর) সংবাদ সম্মেলনে আসছেন। বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাখাওয়াত মুন জানান, প্রধানমন্ত্রীর সম্প্রতি করা যুক্তরাজ্য সফর ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ সম্মেলনে অংশ নেওয়ার ওপর এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ১৮ দিনের রাষ্ট্রীয় সফর শেষে গত সোমবার (৩ অক্টোবর) রাতে দেশে ফেরেন। শেখ হাসিনা যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে ১৫ সেপ্টেম্বর লন্ডন যান যেখানে তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া এবং রাজা চার্লস তৃতীয় কর্তৃক আয়োজিত অভ্যর্থনায় যোগ দেন।

১৯ সেপ্টেম্বর, তিনি নিউইয়র্কের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তিনি ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৭তম অধিবেশনে ভাষণ দেন এবং এর পাশে বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com