shomoynew_wp969 Daily Mail | Print

7202

02/05/2026 ভারতে বাস খাদে পড়ে নিহত ২৫ বরযাত্রী

ভারতে বাস খাদে পড়ে নিহত ২৫ বরযাত্রী

আন্তর্জাতিক ডেস্ক

৫ অক্টোবর ২০২২ ১০:১৮

ভারতে বাস খাদে পড়ে ২৫ বরযাত্রী নিহত হয়েছেন। বাসটিতে ৪০ জনেরও বেশি আরোহী ছিলেন।

গতকাল মঙ্গলবার (০৪ অক্টোবর) ভারতের উত্তরাখণ্ড রাজ্যের পাউরি গাড়ওয়ালে সিমদি গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে।

বুধবার (০৫ অক্টোবর) সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, হরিদ্বার জেলার লালধাং থেকে পাউরি জেলার বিরখালে একটি বিয়েবাড়িতে যাচ্ছিল বাসটি।

উত্তরাখণ্ডের পুলিশ প্রধান অশোক কুমার সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘বাস দুর্ঘটনায় ২৫ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। বাসে নারী ও শিশুসহ প্রায় ৪০ থেকে ৪২ জন আরোহী ছিল। পাউরি পুলিশ এবং গ্রামবাসীদের সহায়তায় এখনও পর্যন্ত ১৫-১৬ জনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।’

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি জানিয়েছেন, ‘রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তর ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধারকাজে স্থানীয় গ্রামবাসীও সাহায্য করছেন।’

সূত্রঃ এনডিটিভি

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com