shomoynew_wp969 Daily Mail | Print

6925

02/05/2026 টাবুর সৌন্দর্যের রহস্য

টাবুর সৌন্দর্যের রহস্য

বিনোদন ডেস্ক

২৪ সেপ্টেম্বর ২০২২ ১৬:৪২

অভিনেত্রী টাবু তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে একের পর ছবিতে অভিনয় করে চলেছেন। তার আসল নাম তাবাসসুম ফাতিমা হাসমি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বলিউড অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয়, চেহারায় বয়সের ছাপ ঠেকিয়ে রাখতে কী করেন।

প্রশ্ন শুনেই তিনি হেসে জানালেন, বয়স ঠেকিয়ে রাখতে ত্বক পরিচর্যার জন্য কোনো বিশেষ রুটিন নেই তার। তবে তিনি জানেন, বড়পর্দায় তাকে সুন্দর না দেখালেই নয়। তাই যতটুকু প্রয়োজন, ততটুকু করেন। খবর আনন্দবাজার পত্রিকার।

টাবু জানান, সত্যিই তার কোনো গোপন রূপ-রুটিন নেই। ৫০ হাজার টাকা দামের একটি ক্রিম কিনে ছিলেন এক বিউটিশিয়ানের কথায়। তবে ওই একবারই। ব্যস! আর কোনো দিন কিনেননি।

বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক ছবিতে অভিনয় করে চলেছেন তিন দশকেরও বেশি সময় ধরে। মূল ধারার ছবি কিংবা সমান্তরাল দুই ধরনের ছবিতেই অভিনয় করতে দক্ষ এ অভিনেত্রী।

বড় জ্যাকি শ্রফ থেকে হালের ঈশান খট্টরের সঙ্গেও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতেও সাবলীল তাবাসসুম ফাতিমা হাসমি ওরফে টাবু। বয়স তার কাছে সংখ্যা মাত্র।

টাবু জানান, তিনি সচেতনভাবে ত্বকের জন্য কিছুই করেন না। তবে ত্বকের ক্ষতি হওয়ার মতো কোনো কাজও করেন না। সব অভিনেতা-অভিনেত্রীকেই ওইটুকু মাথায় রাখতেই হয়। তাই নিজেকে সুস্থ ও ফিট রাখার যথাসাধ্য চেষ্ট করেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com