shomoynew_wp969 Daily Mail | Print

6915

02/04/2026 জি কে শামীমসহ ৮ জনের বিরুদ্ধে রায় ঘোষণা

জি কে শামীমসহ ৮ জনের বিরুদ্ধে রায় ঘোষণা

ডেস্ক রিপোর্ট

২৪ সেপ্টেম্বর ২০২২ ১৩:২২

রোববার (২৫ সেপ্টেম্বর) এস এম গোলাম কিবরিয়া শামীম (জি কে শামীম) ও তার সাত দেহরক্ষীর বিরুদ্ধে অস্ত্র মামলার রায় ঘোষণার জন্য দিন ঠিক করেছেন আদালত।

ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল এ রায় ঘোষণা করবেন। সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর সালাহউদ্দিন হাওলাদার।

এর আগে, রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শুনানি শেষে গত ২৮ আগস্ট রায় ঘোষণার জন্য ২৫ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত।

মামলার অপর আসামিরা হলেন- জি কে শামীমের ৭ দেহরক্ষী মো. জাহিদুল ইসালাম, মো. শহিদুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. সামসাদ হোসেন, মো. আমিনুল ইসলাম, মো. দেলোয়ার হোসেন ও মো. মুরাদ হোসেন।

প্রসঙ্গত, রাজধানীতে জুয়াবিরোধী অভিযানের মধ্যে ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর জিকে শামীমকে সাত দেহরক্ষীসহ গ্রেফতার করে র‌্যাব। ওই অভিযানে ৮টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি, ১৬৫ কোটি টাকার এফডিআর ও নগদ প্রায় ১ কোটি ৮১ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা এবং মদ জব্দ করে র‌্যাব। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও মানিলন্ডারিং আইনে তিনটি মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে শামীমকে চাঁদাবাজ, টেন্ডারবাজ, অবৈধ মাদক ও জুয়ার ব্যবসায়ী বলে উল্লেখ করা হয়।

পরে ওই বছরের ২৭ অক্টোবর অস্ত্র মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে র‌্যাব। ২০২০ সালের ২৮ জানুয়ারি একই আদালত আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com