shomoynew_wp969 Daily Mail | Print

6792

02/04/2026 রাজধানীতে মিনি ট্রাকের ধাক্কায় আহত শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীতে মিনি ট্রাকের ধাক্কায় আহত শিক্ষার্থীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট

১৯ সেপ্টেম্বর ২০২২ ১৫:১১

রাজধানীর নতুন বাজারে মিনি ট্রাকের ধাক্কায় আহত রিকশা আরোহী বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অনন্যা চৌধুরী ফুল (২১) সাত দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জালড়ে মারা গেছেন।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া।

গত ১৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ১২টার দিকে নতুন বাজারে আমেরিকান দূতাবাসের পেছনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ওইদিনই ঢামেকে ভর্তি করা হয়।

অনন্যার মামা আব্দুল মান্নান জানান, বারিধারায় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সাইন্সের (ইউআইটিএস) বিবিএ’র দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী ছিলেন অনন্যা। ওইদিন সকাল ৮টার দিকে তিনি বাসা থেকে বের হন বিশ্ববিদ্যালয় যাওয়ার জন্য। দুপুরে তার বাসায় ফেরার কথা ছিল। পরে তিনি দুর্ঘটনার খবর পান।

স্বজনরা জানান, অনন্যার বাবা আব্দুল্লাহ চৌধুরী। তার মা জহুরা খাতুন ৮ বছর আগে মারা যাওয়ার পর তার বাবা তাকে রেখে অন্যত্র বিয়ে করে চলে যান। এরপর থেকে সবুজবাগ পূর্ব বাসাবোতে খালা বেবি আক্তার ও মামা আ. মান্নানের বাসায় থাকতেন তিনি। সেখানে থেকেই পড়ালেখা করতেন।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) পুলক কুমার দাস মজুমদার জানান, ঘটনার পরপরই মিনি ট্রাকটি জব্দ ও এর চালককে আটক করা হয়। এই ঘটনায় একটি মামলা হয়েছে। মিনি ট্রাকের চালক জেল হাজতে আছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com