shomoynew_wp969 Daily Mail | Print

6688

02/05/2026 বাদ পড়ে বিস্মিত! অবসরের জন্য প্রস্তুত নন মাহমুদউল্লাহ

বাদ পড়ে বিস্মিত! অবসরের জন্য প্রস্তুত নন মাহমুদউল্লাহ

ক্রীড়া ডেস্ক

১৫ সেপ্টেম্বর ২০২২ ১৪:৪৮

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইতোমধ্যেই স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ দল। সেখানে নেই মাহমুদউল্লাহ রিয়াদ । এতে করে কিছুটা ইংগিত মিলেছে যে, মাহমুদউল্লাহ রিয়াদের টি-টোয়েন্টি ক্যারিয়ার প্রায় শেষ। বিশ্বকাপে দল থেকে বাদ পড়ায় সেটা মোটামুটি বলে দেওয়াই যায়।

মাহমুদউল্লাহর বয়স ৩৬ পেরিয়েছে, ফর্মও আগের মতো নেই। তাই তাকে নিয়ে আর ভাবছে না বিসিবি

জানা গেছে, জাতীয় দলে তার অবদানের প্রতি সম্মান রেখে নাকি নিউজিল্যান্ডের মাটিতে আসন্ন ত্রিদেশীয় সিরিজে বিদায়ী ম্যাচের প্রস্তাব দিয়েছিল বিসিবি। কিন্তু মাহমুদউল্লাহ তাতে রাজি হননি।

তামিম ইকবাল আর মুশফিকুর রহিম টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে। বিসিবি মাহমুদউল্লাহর বেলায় এমনটি চায়নি। তাই তাকে বিদায়ী ম্যাচ খেলার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু মাহমুদউল্লাহ আরও দুই বছর খেলতে চান।

এই বিষয়ে বিসিবির একজন কর্মকর্তা জানিয়েছেন, ‘মাহমুদউল্লাহ রাজি হননি (অবসর নিতে)। জানিয়েছেন, অবসরের জন্য তিনি প্রস্তুত নন। বরং আরও দুই বছর খেলতে চান। তাই জাতীয় দলে ফেরার চেষ্টা করবেন।’

জানা গেছে, সাবেক এই অধিনায়ক আশা করেননি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এভাবে দল থেকে বাদ পড়বেন। তার ধারণা ছিল বিশ্বকাপে তাকে রেখেই পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট। তাই বাদ পড়ার খবরে তিনি বিস্মিত হয়েছেন।

এখন যেহেতু জায়গা হয়নি, তাই ঘরোয়া লিগে মনোযোগ দিতে চান মাহমুদউল্লাহ। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আছে বিপিএল। জাতীয় দলে ফেরার আশা বাঁচিয়ে রাখতে হলে এই টুর্নামেন্টে দারুণ কিছু করতে হবে বর্ষীয়ান এই ব্যাটারকে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com