shomoynew_wp969 Daily Mail | Print

6620

02/04/2026 যাত্রাবাড়ীতে ইয়াবাসহ গ্রেফতার ২

যাত্রাবাড়ীতে ইয়াবাসহ গ্রেফতার ২

ডেস্ক রিপোর্ট

১২ সেপ্টেম্বর ২০২২ ১৮:৪১

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে ৭ হাজার ৪৬০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতাররা হলেন- মো. আক্তার (২৫) ও মো. ইমন শেখ (২৮)।

সোমবার (১২ সেপ্টেম্বর) র‌্যাব-১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

র‌্যাব জানায়, রোববার (১১ সেপ্টেম্বর) র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর সায়েদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আনুমানিক ২২ লাখ ৩৮ হাজার টাকা মূল্যের ৭ হাজার ৪৬০ পিস ইয়াবাসহ আক্তার ও ইমনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেফতাররা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com