shomoynew_wp969 Daily Mail | Print

6555

02/05/2026 তিমির সাথে ধাক্কা, নৌকাডুবিতে নিহত ২

তিমির সাথে ধাক্কা, নৌকাডুবিতে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

১০ সেপ্টেম্বর ২০২২ ১৩:৪৯

নিউজিল্যান্ডের কাইকৌরাতে গুজ বে উপকূলে শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে একটি তিমির সাথে ধাক্কা লেগে ১১ জন যাত্রী নিয়ে একটি চার্টার ফিশিং বোট ডুবে গেছে। এসময় নৌকার দুই যাত্রী প্রাণ হারান।

স্থানীয় পুলিশ দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, নৌকার বাকি ছয় যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে তিনজন এখনো নিখোঁজ রয়েছেন।

দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। তবে উপকূলে একা মাছ ধরতে থাকা স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন, সকালে সমুদ্রের অবস্থা ভালো ছিল এবং সমুদ্র শান্ত ছিল।

জানা গেছে, একটি তিমির সাথে নৌকাটির ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ আরো জানায়, উদ্ধারকারী হেলিকপ্টার, ডুবুরি স্কোয়াড ও স্বেচ্ছাসেবকেরা টানা এক ঘণ্টা চেষ্টার পরে ডুবে যাওয়া নৌকাটি তীরে নিতে সক্ষম হয়েছে।

উল্লেখ্য, কাইকৌরা নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে তিমি দেখার জন্য বিখ্যাত একটি উপকূলীয় শহর।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com