shomoynew_wp969 Daily Mail | Print

6367

02/05/2026 শেরপুরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

শেরপুরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

শেরপুর থেকে

৩১ আগস্ট ২০২২ ১৯:১২

শেরপুরের শ্রীবরদী উপজেলায় সীমা আক্তার (২২) নামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের আশ্বিনাকান্দা গ্রামে স্বামী বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে স্বামী জুয়েল মিয়াসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বীরবান্দা গ্রামের মোজাফফর আলীর মেয়ে সীমার সঙ্গে একই উপজেলার আশ্বিনাকান্দা গ্রামের মৃত নুর ইসলামের ছেলে জুয়েল মিয়ার চার বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহের সৃষ্টি হয়। এরই মধ্যে একটি ছেলে সন্তানের মা হোন সীমা।

বুধবার (৩১ আগস্ট) সকালে তার শাশুড়ির সঙ্গে কথা কাটাকাটি হয়। দুপুরে ঘরের ভেতর সীমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন পরিবারের লোকজন। পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

গৃহবধূর বাবা মোজাফফর আলীর দাবি, ‘দাম্পত্য জীবনের কলহের জের ধরে মেয়েকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি এর বিচার চান।’

এদিকে ঘটনার পর থেকেই স্বামী জুয়েল মিয়া ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের পর হাসপাতাল মর্গে পাঠায়। এ বিষয়ে অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com