shomoynew_wp969 Daily Mail | Print

6296

02/05/2026 মনের মতো পারিশ্রমিক না পাওয়ায় ছবি বাতিল সামান্থার

মনের মতো পারিশ্রমিক না পাওয়ায় ছবি বাতিল সামান্থার

বিনোদন ডেস্ক

২৭ আগস্ট ২০২২ ১৭:২৭

সামান্থা প্রভুর বাতিল করা ছবির সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। কম পারিশ্রমিক প্রস্তাব করায় ‘এনটিআর জুনিয়র’ও বাতিল করেছেন।

সামান্থার কেরিয়ার শুরু ‘ইয়ে মায়া চেসেভে’ ছবি দিয়ে । ধীরে ধীরে দক্ষিণের রানি হয়ে উঠেছেন  ‘ওও আন্তাভা’ সাড়া ফেলা গানের মাধ্যমে। অল্লু অর্জুনের অভিনয়ের পাশাপাশি, ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিতে সামান্থার ‘আইটেম গান’ নিয়েও কম মাতামাতি হয়নি। পর্দায় খোলামেলা অবতারে সহজেই তাক লাগিয়েছেন এই দক্ষিণী নায়িকা। তার পর থেকেই তাঁর অভিনয় জীবনের রেখচিত্র ঊর্ধ্বমুখী।

‘পুষ্পা’র এই আইটেম গানের জন্য পাঁচ কোটি টাকা পেয়েছিলেন অভিনেত্রী। তার উপর একের পর প্রস্তাব ত আছেই। সম্প্রতি  ‘জুনিয়র এনটিআর’  ছবিতে কাজ করার অনুরোধ এসেছিল, কিন্তু তা-ও প্রত্যাখ্যান করেন তিনি। পরিচালক কোরাতালা শিভা চেয়েছিলেন সামান্থা মূল চরিত্রে অভিনয় করুন। তবে, শোনা যাচ্ছে মন মত পারিশ্রমিক না পাওয়ার কারণেই ছবিটি বাতিল করেছেন অভিনেত্রী।

গোপন সূত্রে খবর, পরিচালক সামান্থাকে আড়াই কোটি টাকার প্রস্তাব করেছিলেন। কিন্তু সামান্থা বলেছিলেন, চার কোটির কমে করবেন না। সেই সঙ্গে এ-ও জানা যায়, এমন ঘটনা প্রথমবার ঘটছে না। পারিশ্রমিক মন মতো না হলে আজকাল আর ছবির চুক্তিতেই যেতে চাইছেন না সামান্থা।

সূত্রঃ মুম্বাই সংবাদ সংস্থা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com