shomoynew_wp969 Daily Mail | Print

6258

02/04/2026 অপদ্রব্য মিশ্রিত চিংড়ি জব্দ, আটক ব্যবসায়ী

অপদ্রব্য মিশ্রিত চিংড়ি জব্দ, আটক ব্যবসায়ী

যশোর থেকে

২৫ আগস্ট ২০২২ ০৯:৪০

যশোরে জেলি পুশ করা সাড়ে ১২ মণ চিংড়ি জব্দের পর ধ্বংস করেছেন র‌্যাব-৬ ক্যাম্পের সদস্যরা। সেই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ চিংড়ি ব্যবসায়ীর কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

মঙ্গলবার (২৩ আগস্ট) রাত ১১টার দিকে যশোর-বেনাপোল সড়কের চাঁচড়া মোড়ে অভিযান চালিয়ে ঢাকাগামী একটি ট্রাক থেকে এই চিংড়ি জব্দ করা হয়।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কমান্ডার লে. কর্নেল এম নাজিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন সাতক্ষীরার শ্যামনগর থেকে ঢাকার কারওয়ান বাজারের উদ্দেশ্যে চিংড়ি মাছ নিয়ে একটি ট্রাক যাচ্ছে। ওই চিংড়ি মাছে জেলি পুশ করে ওজন বৃদ্ধি করা হয়েছে। এরপর র‌্যাবের একাধিক টিম যশোর-বেনাপোল সড়কের চাঁচড়া মোড়ে অবস্থান নেয়। রাত ১১টার দিকে ট্রাকটি থামিয়ে তল্লাশি চালানো হয়।

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা ট্রাকে থাকা মাছের মধ্যে পুশ করা জেলির অস্তিত্ব পান। এরপর সদর উপজেলা নির্বাহী অফিসার অনুপ দাস পাঁচ চিংড়ি ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেন এবং প্রায় সাড়ে ১২ মণ জেলি পুশ করা চিংড়ি মাছ জব্দ করে ধ্বংস করা হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com