shomoynew_wp969 Daily Mail | Print

6245

02/05/2026 চাচী ভাতিজার পরকীয়া সম্পর্ক

চাচী ভাতিজার পরকীয়া সম্পর্ক

লালমনিরহাট থেকে

২৪ আগস্ট ২০২২ ১৫:৫১

লালমনিরহাটের হাতীবান্ধায় বিয়ের দাবিতে ভাতিজার ঘরে উঠেছেন চাচী। গতকাল মঙ্গলবার উপজেলার বড়খাতা ইউনিয়নে এ ঘটনা ঘটে। ভাতিজা জাকিরুল তিন সন্তানের বাবা। আর চাচীর ঘরে রয়েছে দুই সন্তান।

স্থানীয়রা জানান, জাকিরুল এবং ওই নারীর মধ্যে দীর্ঘদিন ধরে পরকীয়া চলছিল। বিষয়টি জানাজানি হলে কয়েকদিন আগে চাচী তার স্বামীকে ডিভোর্স দেন। এরপরই বিয়ের দাবিতে ভাতিজার বাড়িতে অনশন শুরু করেন তিনি।

এ বিষয়ে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ভাতিজা জাকিরুলের বক্তব্য পাওয়া যায়নি। তবে ওই ওয়ার্ডের ইউপি সদস্য সাবলু হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com