shomoynew_wp969 Daily Mail | Print

624

02/04/2026 গাছে ট্রাকের ধাক্কা, চালকসহ নিহত ২

গাছে ট্রাকের ধাক্কা, চালকসহ নিহত ২

জেলা সংবাদদাতা, মাদারীপুর

১৮ ফেব্রুয়ারি ২০২১ ০৫:২৮

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গেলে চালকসহ দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন একজন।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী ১নং ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়া জেলার খোকসা এলাকার মুছা মৃধার ছেলে ট্রাকচালক সজীব মৃধা (২৩) ও ঝিনাইদহ জেলার মধুপুর উপজেলার চাপরাইন এলাকার ওমর ফারুকের ছেলে শ্রমিক শাহিন (২৫)।

স্থানীয়রা জানান, ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী ১নং ব্রিজের কাছে বরিশালগামী পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।

এসময় চালক সজীব ট্রাকের ভিতর চাপাপড়ে ঘটনাস্থলেই নিহত হয়। এসময় দুজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজৈর হাসপাতালে নিলে শাহিনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মহাসড়কের উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে যায়। এতে ভোগান্তির শিকার হয় দূরপাল্লার সাধারণ যাত্রীরা।

ভাংগা হাইওয়ে থানার এএসআই মো. আবদুল জব্বার মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com