shomoynew_wp969 Daily Mail | Print

6207

02/05/2026 কাঠ বোঝাই ট্রাক উল্টে নিহত ২

কাঠ বোঝাই ট্রাক উল্টে নিহত ২

খাগড়াছরি থেকে

২৩ আগস্ট ২০২২ ১১:৩৪

খাগড়াছড়িতে কাঠ বোঝাই ট্রাক উল্টে দুই জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে গুইমারার তৈকর্মাতে এ ঘটনা ঘটে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাত দিয়ে জানা যায়, সকাল সাড়ে ৭টায় কাঠবোঝাই ট্রাকটি তৈকর্মা এলাকায় উল্টে সড়কের পাশে পড়ে যায় । এসময় ট্রাকের উপরে থাকা কাঠ বোঝাই করার শ্রমিকরা কাঠের নিচে চাপা পড়েন। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহনুর আলম জানান, ট্রাকটি উল্টে পড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই জন নিহত ও চালকসহ ৮ জন আহত হয়েছেন। বর্তমানে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের চিকিৎসা চলছে, একজনের অবস্থা আশঙ্কাজনক।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com