shomoynew_wp969 Daily Mail | Print

6128

02/05/2026 বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

হবিগঞ্জ থেকে

১৭ আগস্ট ২০২২ ১৫:৩৭

হবিগঞ্জ সদর উপজেলায় শুকুর মিয়া (৫০) নামে এ ব্যক্তিকে তার বড় ভাই কুপিয়ে হত্যা করেছে। বুধবার ( ১৭ আগস্ট) সকালে সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুকুর মিয়ার সঙ্গে তার আপন বড় ভাই শাহাজাহান মিয়ার অনেক দিন ধরে জমি নিয়ে বিরোধ ছিল। এরই জেরে বুধবার সকালে শুকুর মিয়া কৃষি কাজে বাড়ির পার্শ্ববর্তী হাওরে যাওয়ার পথে শাহাজাহান মিয়াসহ আরও কয়েকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই মুমিনুল ইসলাম মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠান।

হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক সারোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মর্তুজা জানান, জমি নিয়ে বিরোধের জেরে সৈয়দপুর গ্রামের শুকুর মিয়া নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অন্য অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com