shomoynew_wp969 Daily Mail | Print

6090

02/04/2026 রাজধানীর চকবাজারে পলিথিন কারখানায় আগুন

রাজধানীর চকবাজারে পলিথিন কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদক

১৫ আগস্ট ২০২২ ১৩:০৬

চকবাজারের একটি পলিথিন কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চকবাজার কামালবাগের দেবীদ্বারঘাটের একটি পলিথিন কারখানায় আগুন লেগেছে। দুপুর ১২টায় আগুন লাগার খবর পেয়ে প্রথমে ১২টা ৯ মিনিটে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ও পরে আরও চারটি ইউনিট পাঠানো হয়। এখন মোট ১০টি ইউনিট কাজ করছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com