shomoynew_wp969 Daily Mail | Print

6036

02/04/2026 মুরগির ডিমের দাম ৫০ হাজার টাকা!

মুরগির ডিমের দাম ৫০ হাজার টাকা!

আন্তর্জাতিক ডেস্ক

১১ আগস্ট ২০২২ ১৪:৫৩

শুনতে অবাক লাগলেও, মুরগির একটি ডিম বিক্রি হয়েছে প্রায় ৫০ হাজার টাকায়! অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটেছে ব্রিটেনে। ৫০০ পাউন্ডে বিক্রি হয়েছে মুরগির একটি ডিম। বাংলাদেশি যা ৪৮ হাজার ৭৯৭ টাকার বেশি।

ব্রিটেনের একটি পরিবার মুরগিটি বেশ কয়েক বছর আগে তাদের খামারে নিয়ে এসেছিল। পরিবারের সব সদস্য মুরগিগুলো দেখাশোনা করেন।

মুরগিগুলোর এক একটি নামও দিয়েছে পরিবার। পরিবারের এক সদস্য মুলাশি কিছু দিন আগেই দেখেন যে, টুইনস্কি নামে একটি মুরগি যে কয়েকটি ডিম পেড়েছে, তার মধ্যে একটি ডিম আকৃতিগতভাবে অন্যগুলোর তুলনায় একেবারেই আলাদা।

তিনি আরও জানিয়েছেন, টুইনস্কির ওই ডিমের আকৃতি পুরোপুরি গোল। যা সম্পূর্ণ ব্যতিক্রম একটি ঘটনা। এরপরই তিনি গুগলে সার্চ করেন এমন কোনও ঘটনা আগে ঘটেছিল কি-না।

সেসময় তিনি দেখতে পান, একশ কোটিতে এ রকম ঘটনা একটিই হয়। বিষয়টি জানার পর মুলাশি ডিমটি বিক্রির জন্য অনলাইনে বিজ্ঞাপন দেন। আশ্চর্যজনকভাবে একজন ক্রেতাও পেয়ে যান তিনি। ৫০০ পাউন্ড বা বাংলাদেশি ৪৮ হাজারের বেশি টাকায় বিক্রি হয় সেই ডিম।

ব্রিটিশ দৈনিক মেট্রোকে মুলাশি জানান, প্রথমে তিনি ডিমটি ইবেতে বিক্রির জন্য বিজ্ঞাপন দেন। তখন অনেক ক্রেতা আগ্রহ প্রকাশ করেন। তাদের মধ্যে কেউ কেউ ডিমটি ৪৮০ পাউন্ড দামে কিনতে চান।

কিন্তু তিনি মুরগি লালন-পালনের জন্য ডিমটি বিক্রি করে আরও ১০০ পাউন্ড বেশি তুলতে চেয়েছিলেন। তার আরও কিছু মুরগি আছে; যা গত ২০ বছর ধরে লালন-পালন করছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com