shomoynew_wp969 Daily Mail | Print

6010

02/05/2026 র‍্যাবের এয়ার উইং পরিচালকের মৃত্যু

র‍্যাবের এয়ার উইং পরিচালকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট

৯ আগস্ট ২০২২ ১৭:২০

র‍্যাপিড আ্যকশন ব্যাটালিয়নের (র‍্যাব) এয়ার উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেন হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মঙ্গলবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি বাবা, মা, স্ত্রী ও দুই পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

র‍্যাব জানিয়েছে, মোহাম্মদ ইসমাইল হোসেন হেলিকপ্টার দুর্ঘটনায় মেরুদণ্ডে গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য গত ৫ আগস্ট সিঙ্গাপুরে পাঠানো হয়। পরদিন ৬ আগস্ট তার একটি সফল অস্ত্রোপচার হয়। ৭ আগস্ট তাকে নেওয়া হয় আইসিইউতে। পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। মঙ্গলবার দুপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাকে মৃত ঘোষণা করেন।

লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ ইসমাইল হোসেনের অকাল মৃত্যুতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সেনাবাহিনী প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, আইজিপি, র‍্যাব মহাপরিচালক ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com