shomoynew_wp969 Daily Mail | Print

6000

02/05/2026 ভারতে তরুণীর ট্রলি ব্যাগে প্রেমিকের লাশ

ভারতে তরুণীর ট্রলি ব্যাগে প্রেমিকের লাশ

আন্তর্জাতিক ডেস্ক

৯ আগস্ট ২০২২ ১৩:০৬

দীর্ঘদিন প্রেমের পর প্রেমিক বিয়ে করতে চাননি বলে গলা কেটে হত্যা করে লাশ ট্রলি ব্যাগে নিয়ে ঘোরার অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। ভারতের গাজিয়াবাদে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।

জানা গেছে, তরুণীর নাম প্রীতি শর্মা। চার বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ফিরোজ ওরফে চোয়ান্নির (২৩) সঙ্গে বসবাস করছিলেন তিনি।

স্থানীয় সময় রোববার মধ্যরাতে রুটিন চেকিংয়ের সময় নারী কনস্টেবল ওই তরুণীকে ট্রলি ব্যাগটি ঠেলে নিয়ে যেতে দেখতে পান। পরে তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর লাশটি খুঁজে পায় বলে পুলিশ জানিয়েছে।

পরে পুলিশের কাছে জিজ্ঞাসাবাদের সময় প্রীতি স্বীকার করেন যে, লাশটি তার প্রেমিকের। বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় তাকে হত্যা করেছেন তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com