shomoynew_wp969 Daily Mail | Print

5997

02/05/2026 ‘কুইন অব পপ’ নামে ম্যাডোনার বায়োপিক তৈরি

‘কুইন অব পপ’ নামে ম্যাডোনার বায়োপিক তৈরি

বিনোদন ডেস্ক

৮ আগস্ট ২০২২ ১৯:৪৭

হলিউডের অন্যান্য শীর্ষস্থানীয় শিল্পীদের মতোই ম্যাডোনার ‘কুইন অব পপ’বায়োপিক তৈরি হতে চলেছে। বিভিন্ন সূত্রমতে, ম্যাডোনার বায়োপিকে অভিনয় করতে যাচ্ছেন মার্কিন অভিনেত্রী জুলিয়া গার্নার। তবে যে বিষয়টি সবার দৃষ্টি আকর্ষণ করেছে, তা হলো ম্যাডোনার বায়োপিকে যারা কাজ করছেন তারা সবাই নারী।

বিনোদন জগতে চলা যৌনতার বিরুদ্ধে সর্বদাই সোচ্চার ছিলেন ম্যাডোনা। এ কারণে নিজের বায়োপিকে কোনো পুরুষের সঙ্গে কাজ করবেন না বলে ঘোষণা দেন। তার ভাষ্য, বেশিরভাগ পুরুষই 'মিসোজিনিস্ট' বা নারীবিদ্বেষী। তাই নিজের বায়োপিকে তিনি পুরুষের সঙ্গে কাজ করতে চান না।

কুইন অব পপ জানান, ‘তার বায়োপিক নির্মাণের কথা অনেক আগে থেকেই চলছে। অনেকেই ম্যাডোনাকে নিয়ে সিনেমা বানাতে চেয়েছেন। আর তাদের মধ্যে বেশিরভাগই নারীবিদ্বেষী।’ তিনি আরও জানান, ‘তার গল্প আর কেউ বলবে না। তিনি নিজেই গল্প বলবেন।’

জানা গেছে, ম্যাডোনার বায়োপিকের জন্য ২০১৬ সালে লেখা ‘ব্লন্ড অ্যাম্বিশন’ নামের স্ক্রিপ্টটি এখনও অর্থায়নের মুখ দেখেনি। এরপরেও কুইন অব পপের বায়োপিক তৈরির খবরে ভক্তদের প্রত্যাশার তুঙ্গে।

উল্লেখ্য, হলিউডে এর আগে গায়ক ফ্রেডি মার্কারি, এলটন জন, জেমস ব্রাউনের মতো তারকাদের বায়োপিক নির্মাণ হয়েছে। সাড়া জাগানো এসব বায়োপিক দেখে ভক্তরা আশা করছিলেন, ম্যাডোনার জীবনী নিয়ে একটি সিনেমা দেখার। যদিও ম্যাডোনা শুরু থেকেই নিজের বায়োপিক নির্মাণের বিষয়ে সবুজ সংকেত দিয়েছিলেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com