shomoynew_wp969 Daily Mail | Print

5879

02/05/2026 লিপস্টিক ব্যবহারের নিয়ম

লিপস্টিক ব্যবহারের নিয়ম

লাইফস্টাইল ডেস্ক

৩১ জুলাই ২০২২ ১৮:২৬

খুব সুন্দর করে সেজে লিপস্টিক না পরলে, দেখতে নিষ্প্রাণ লাগবে। নারীর সাজের প্রাণ হলো লিপস্টিক। এটি সৌন্দর্য বাড়িয়ে দেয় কয়েক গুণ। কিন্তু লিপস্টিক ব্যবহারের সময় কিছু ভুল পুরো সাজটাই মাটি করে দিতে পারে। সেজন্য জেনে নিতে হবে লিপস্টিক ব্যবহারের সঠিক নিয়ম। তাহলে আর সাজ নষ্ট হওয়ার ভয় থাকবে না। চলুন জেনে নেওয়া যাক-

১)ম্যাট লিপস্টিকের আগে ময়েশ্চারাইজারঃ ম্যাট লিপস্টিক পরার প্রচলন এখন অনেক বেড়েছে। এটি সহজে ছড়ায় না এবং লেপ্টে যাওয়ার ভয় থাকে না। কিন্তু ম্যাট লিপস্টিক পরলে ঠোঁট হালকা শুষ্ক হয়ে যায়। তাই ঠোঁটে ম্যাট লিপস্টিক পরার আগে হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করবেন। এতে ঠোঁট অনেক নরম ও সুন্দর থাকবে। লিপস্টিক দেখতেও সুন্দর লাগবে।

২)ঠোঁট কালচে হলেঃ সবার ঠোঁট গোলাপি হয় না। অনেকের ক্ষেত্রে ডেড স্কিন ও পিগমেন্টেশনের কারণে ঠোঁটের রং কালচে হয়ে যেতে পারে। ঠোঁট কালচে হলে লিপস্টিকের রং ঠিকভাবে ফোটে না। এক্ষেত্রে লিপস্টিক ব্যবহারের আগে ঠোঁটে সামান্য কন্সিলার ও ফাউন্ডেশন বেস লাগিয়ে নিন। এরপর ব্যবহার করুন আপনার পছন্দের লিপস্টিক। সরাসরি না লাগিয়ে ব্রাশের সাহায্যে লিপস্টিক লাগিয়ে নিন।

৩)লিপ লাইনার ব্যবহারঃ এখন লিপ লাইনারের ব্যবহার কমে গেছে। এদিকে নিখুঁতভাবে লিপস্টি পরতে চাইলে লিপ লাইনার ব্যবহার করতে হবে। লিপস্টিক পরার আগে লিপ লাইনার দিয়ে ঠোঁটের বর্ডার লাইন ভালো করে এঁকে নিন। এরপর লিপস্টিক পরুন। লিপ লাইনারের শেড এবং লিপস্টিকের শেড যেন ম্যাচিং থাকে সেদিকে খেয়াল রাখবেন।

৪)অতিরিক্ত লিপস্টিক মুছে নিনঃ অনেক সময় লিপস্টিক লাগাতে গিয়ে ঠোঁটে অতিরিক্ত লিপস্টিক দেওয়া হয়ে যেতে পারে। তখন আর দেখতে সুন্দর লাগে না। এক্ষেত্রে অতিরিক্ত লিপস্টিক মুছে নিতে হবে। সেজন্য ব্যবহার করতে পারেন টিস্যু পেপার। টিস্যু পেপার নিয়ে ঠোঁটের উপর হালকা চেপে লিপস্টিক তুলে ফেলুন।

 

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com