shomoynew_wp969 Daily Mail | Print

5760

02/05/2026 কোহলিকে ছাড়িয়ে বাবর আজম

কোহলিকে ছাড়িয়ে বাবর আজম

ক্রীড়া ডেস্ক

২৯ জুন ২০২২ ২০:০৮

২০১৬ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেকের পর থেকেই দুর্দান্ত ক্রিকেট খেলে যাচ্ছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ইতোমধ্যে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির বেশ কিছু রেকর্ড ভেঙেছেন। এবার আরও একটি রেকর্ড নিজের করে নিলেন বাবর।

টি-টোয়েন্টির সংক্ষপ্তি ফরম্যাটে ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে সবচেয়ে বেশি দিন শীর্ষে থাকার কীর্তি গড়লেন পাকিস্তান অধিনায়ক বাবর। এই র‌্যাংকিংয়ের চূড়ায় মোট এক হাজার ১৩ দিন ছিলেন ভারতীয় অধিনায়ক কোহলি। এবার তাকে ছাড়িয়ে গেলেন বাবর।

বুধবার আইসিসির প্রকাশিত র‌্যাংকিংয়ের হালনাগাদে শীর্ষস্থান ধরে রাখার মধ্য দিয়ে বাবর দিনের হিসেবে ছাড়িয়ে যান কোহলিকে। সদ্য ঘোষিত হালনাগাদে কোহলির বেশ অবনতি হয়েছে। ২১ নম্বরে নেমে গেছেন তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com