shomoynew_wp969 Daily Mail | Print

5544

02/04/2026 জুলাইয়ের মধ্যে প্রাথমিকে ৪৫ হাজার শিক্ষক নিয়োগ

জুলাইয়ের মধ্যে প্রাথমিকে ৪৫ হাজার শিক্ষক নিয়োগ

ডেস্ক রিপোর্ট

১১ মে ২০২২ ১৩:৩০

চলতি বছরের জুলাই মাসের মধ্যে সারাদেশে ৪৫ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

বুধবার (১১ মে) রাজধানীর মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার মান উন্নয়নে রাজধানীর সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন দৃষ্টিনন্দন করে তোলা হবে। এজন্য একটি প্রকল্পের কার্যক্রম শুরু করা হয়েছে। তার আলোকে মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন আধুনিকরণের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। উত্তরা ও পূর্বাঞ্চলের আধুনিক মানের বেশ কয়েকটি বিদ্যালয় স্থাপন করা হবে। এ কার্যক্রমের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়গুলোকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হবে।

তিনি বলেন, শিক্ষার মানের ক্ষেত্রে শিক্ষক নিয়োগের কোনো বিকল্প নেই। সে কারণে সারাদেশে ৪৫ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তিন ধাপে নিয়োগ পরীক্ষা আয়োজন করা হয়েছে। মধ্যে প্রথম ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২০ মে দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। জুলাইয়ের মধ্যে যোগ্য প্রার্থীদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে। শিক্ষক নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে।

ডিএম/তাজা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com