shomoynew_wp969 Daily Mail | Print

5393

02/05/2026 ভেঙে গেছে কিয়ারা-সিদ্ধার্থের প্রেমের সম্পর্ক!

ভেঙে গেছে কিয়ারা-সিদ্ধার্থের প্রেমের সম্পর্ক!

বিনোদন ডেস্ক

২৪ এপ্রিল ২০২২ ১২:১৯

বলিউডের অন্যতম আলোচিত জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। এই জুটির ভক্তদের জন্য দুঃসংবাদ। এ জুটি আর একসঙ্গে নেই বলে শোনা যাচ্ছে। প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন তারা। তারকা জুটির ঘনিষ্ঠমহল সূত্রে এমন খবর ছেপেছে ভারতের একাধিক সংবাদমাধ্যম।

গুঞ্জন উঠেছে যে, সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানির প্রেম ভেঙেছে। যদিও কিয়ারা বা সিদ্ধার্থ কখনওই তাদের সম্পর্ক নিয়ে খোলামেলা কিছু বলেননি। তবে অনেক সময়ই তাদের একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা গেছে।

‘শেরশাহ’ ছবির মাধ্যমে জুটি বেঁধেছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা। বক্স অফিসে এই ছবি দারুণ হিট হয়। জানা যায়, কিয়ারা-সিদ্ধার্থের বন্ধুত্ব অনেক দিনের। কিন্তু এই ছবিতে অভিনয় করতে গিয়েই তারা দুজন দুজনকে ভালোবেসে ফেলেন। আর তারপর থেকে প্রায়ই একসঙ্গে দেখা যেত দুজনকে।

জানা গেছে, এখন আর এই জুটিকে একসঙ্গে কোথাও দেখা যাচ্ছে না। তবে এ নিয়ে মুখ খুলতে নারাজ সিদ্ধার্থ ও কিয়ারা। এ বিষয়ে জানতে চাইলে, ব্যক্তিগত বিষয় বলে এড়িয়ে গেছেন দুজনই।

গুঞ্জন রয়েছে, কিয়ারার সঙ্গে অন্য কারো মন দেওয়া-নেওয়া চলছে। অন্যদিকে, সিদ্ধার্থের সঙ্গেও নতুন করে কৃতী স্যাননের নাম জড়ানোর গুঞ্জন শোনা যাচ্ছে।

ডিএম/তাজা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com