shomoynew_wp969 Daily Mail | Print

5388

02/04/2026 ঘুগনি তৈরি করবেন যেভাবে

ঘুগনি তৈরি করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক

২৩ এপ্রিল ২০২২ ১৬:৫৩

সুস্বাদু এবং পুষ্টিকর একটি খাবার হলো ঘুগনি। রোজার সময়ে ইফতারের আয়োজনে এর কদর আরও বেড়ে যায়। ঘুগনি তৈরি করা বেশ সহজ। শুধু ডাল ভিজিয়ে রাখতেই একটু সময়ের প্রয়োজন। তবে এরপর আর তেমন কোনো ঝামেলা থাকে না। চলুন জেনে নেওয়া যাক ঘুগনি তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

চটপটির ডাল- ২ কাপ, বিট লবণ- হাফ চা চামচ, ভাজা জিরার গুঁড়া- ১ চা চামচ, শুকনা মরিচ টালা- ১ চা চামচ, চটপটির মসলা- দেড় চা চামচ, মিহি পেঁয়াজ কুচি- পরিমাণমতো, কাঁচা মরিচ কুচি- পরিমাণমতো, আদা কুচি- পরিমাণমতো, ধনিয়া পাতা কুচি- পরিমা মতো, লেবুর খোসা কুচি- ১/২ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

ডাল ৫-৬ ঘণ্টা ভিজিয়ে রাখবেন। এরপর ধুয়ে নিয়ে পরিমাণমতো পানি দিয়ে সেদ্ধ করে নিন। হালকা গরম বা রুম টেম্পেরেচার অবস্থায় উপরের সব কিছু দিয়ে মাখিয়ে নিতে হবে। গরম অবস্থায় মাখালে পেঁয়াজ, মরিচ,আদা সেদ্ধ হয়ে যাবে, ততে ঘুগনির আসল স্বাদ পাওয়া যাবে না। দেখলেন তো, সুস্বাদু এই খাবার তৈরি কতটা সহজ!

ডিএম/তাজা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com