shomoynew_wp969 Daily Mail | Print

4702

02/04/2026 ‘পাঠান’ নিয়ে আসছেন শাহরুখ খান

‘পাঠান’ নিয়ে আসছেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক

৬ মার্চ ২০২২ ১১:১০

শাহরুখের নতুন এ ছবিটির নাম পাঠান, সেটা আগেই জানা গেছিল। কোভিডের কারণে ও শাহরুখের ব্যক্তিগত জীবনের সমস্যার জন্য একাধিকবার পিছিয়েছিল এ সিনেমার শুটিং। তবে এবার টিম পাঠান যাচ্ছে স্পেনে, শুরু হয়ে যাবে সিনেমার কাজ।

কয়েকদিন আগে যশরাজ ফিল্মস শাহরুখ খানকে নিয়ে তাদের পরবর্তী ছবি পাঠানের মুক্তির তারিখ ঘোষণা করেছে। শাহরুখ ভক্তরা নতুন এ খবরে বেশি খুশি।

শনিবার সকালে মুম্বাই বিমানবন্দরে দেখা গেল শাহরুখকে। পাঠানের শুটিং করতে এক মাসের জন্য স্পেন যাচ্ছেন তিনি। এদিকে বিমানবন্দরে ঢোকার সময় কিং খান হাত জোড় করে অভিনন্দন জানালেন। এই ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এ সিনেমায় শাহরুখের সঙ্গে অন্য দুই প্রধান চরিত্রের অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। ২০২৩ সালের ২৫ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাবে।

ডিএম/তাজা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com