shomoynew_wp969 Daily Mail | Print

465

02/04/2026 নির্বাচনের নামে তামাশা করা হচ্ছে : রিজভী

নির্বাচনের নামে তামাশা করা হচ্ছে : রিজভী

জেলা সংবাদদাতা, রংপুর

১৭ জানুয়ারী ২০২১ ১৩:২৯

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমানে যে নির্বাচনগুলো হচ্ছে সেগুলো আইওয়াশের নির্বাচন। নির্বাচনের নামে তামাশা করা হচ্ছে। নির্বাচনের ফলাফল শেখ হাসিনার বাসায় আগেই ঠিক করা থাকে, যা নির্বাচনের দিন প্রচার করেন।

রোববার (১৭ জানুয়ারি) রংপুরের বদরগঞ্জের নাগের হাট এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিরাজগঞ্জ পৌর নির্বাচনে বিএনপির নির্বাচিত কাউন্সিলর হত্যার শিকার হয়েছেন উল্লেখ করে রিজভী বলেন, বিরোধী দলের রক্তের ঘ্রাণ ও স্বাদ শেখ হাসিনার সবচেয়ে প্রিয়।বর্তমানে মাটি চাপা দিয়ে গণতন্ত্রকে কবর দেয়া হয়েছে। গণতন্ত্রকে উদ্ধার করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে হঠাতে হবে।

শীতবস্ত্র বিতরণ পূর্বে বদরগঞ্জে বিএনপির সহ-সভাপতি ও কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি উত্তম কুমার সাহার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন- রংপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ আহমেদ, সহ-সভাপতি কাজী খয়রাত, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিজু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, রংপুর মহানগর যুবদলের সভাপতি অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, বদরগঞ্জ উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শাহান, বদরগঞ্জ পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির মানিক, সাধারণ সম্পাদক কমল লোহানী।

পরে সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com