shomoynew_wp969 Daily Mail | Print

4617

02/05/2026 শেষ ওয়ানডেতেও টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

শেষ ওয়ানডেতেও টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

২৮ ফেব্রুয়ারি ২০২২ ১১:২১

প্রথম দুই ম্যাচে আফিফ হোসেন ধ্রুব ও মেহেদী হাসান মিরাজের ওপর ভর করে এসেছিল দারুণ জয়। দ্বিতীয় ম্যাচে তো পাত্তাই পায়নি আফগানিস্তান। সিরিজের শেষ ম্যাচ জিতলেই সফরকারীদের হোয়াইটওয়াশের স্বাদ দেবে স্বাগতিকরা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। আগের ম্যাচেও একই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

এই ম্যাচের একাদশে কোনো পরিবর্তন না নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ।

দুই দলের একাদশ-

বাংলাদেশ : তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলি রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

আফগানিস্তান : রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), রিয়াজ হাসান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাই, ফজল হক ফারুকি।

ডিএম/তাজা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com