shomoynew_wp969 Daily Mail | Print

4586

02/05/2026 মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৮৬

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৮৬

নিজস্ব প্রতিবেদক

২৬ ফেব্রুয়ারি ২০২২ ১২:২৫

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ তাদের গ্রেফতার করে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে শনিবার (২৬ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এসব তথ্য জানিয়েছে।

গ্রেফতারকৃত ৮৬ জনের কাছ থেকে দুই হাজার ৯০৮ পিস ইয়াবা, ১৩ গ্রাম (৩১ পুরিয়া) হেরোইন, ৭৯ কেজি ১১০ গ্রাম গাঁজা ও ১৮ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে।

ডিএম/তাজা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com