shomoynew_wp969 Daily Mail | Print

441

02/04/2026 আ'লীগ নেত্রীর ভ্যানিটি ব্যাগে ১৩০ পিস ইয়াবা

আ'লীগ নেত্রীর ভ্যানিটি ব্যাগে ১৩০ পিস ইয়াবা

জেলা সংবাদদাতা, কক্সবাজার

১৩ জানুয়ারী ২০২১ ১৩:৫৭

কক্সবাজারে খুরশিদা করিম (৪৮) নামে এক আওয়ামী লীগ নেত্রী ও সাবেক ইউপি সদস্যের ভ্যানিটি ব্যাগে মিলল ১৩০ পিস ইয়াবা।

বুধবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে রেজুখাল যৌথ চেকপোস্টে যাত্রীবাহী সিএনজি তল্লাশি চালিয়ে তাকে আটক করেন বিজিবি সদস্যরা।

আটক খুরশিদা আলম উখিয়া উপজেলার রুমখাঁ মনির মার্কেট এলাকার ফজল করিমের স্ত্রী। তিনি উখিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক নেত্রী এবং হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।

রেজুখাল যৌথ চেকপোস্টের নায়েক সাইফুল ইসলাম জানান, বুধবার দুপুর ১২টার দিকে কক্সবাজারগামী যাত্রীবাহী সিএনজি তল্লাশি চালালে ওই নারীর ভ্যানিটি ব্যাগে ১৩০ পিস ইয়াবা পাওয়া যায়।

এ সময় তার ব্যবহৃত দুটি মোবাইল সেট ও নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়। আটককৃত নারীকে রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com