shomoynew_wp969 Daily Mail | Print

4371

02/05/2026 প্রথম দিনে আইপিএল নিলামে অবিক্রিত সাকিব

প্রথম দিনে আইপিএল নিলামে অবিক্রিত সাকিব

ক্রীড়া ডেস্ক

১২ ফেব্রুয়ারি ২০২২ ১৪:৪৪

আইপিএল নিলামের প্রথম দিন কোনও দরই পেলেন না বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।

দুই কোটি ভিত্তি মূল্যের সাকিবকে নিলামে তোলা হলে কোনও ফ্রাঞ্চাইজি দর হাঁকেনি প্রথম দিন। ফলে এদিন অবিক্রিত থাকেন বাংলাদেশের তারকা এই ক্রিকেটার। তবে দ্বিতীয় দিন আবার তাকে নিলামে তোলা হবে।

এর আগে সাকিবের মতো অবিক্রিত থেকে যায় অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ব্যাটসম্যান স্টিভ স্মিথ।

শনিবার (১২ ফেব্রুয়ারি) শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় শুরু হয়ে দুই দিনের এই মেগা অকশন চলবে রোববার রাত পর্যন্ত।

এবার আইপিএলে মোট ৫৯০ জন ক্রিকেটার নিলামের তালিকায় আছে। এর মধ্যে ৩৭০ জন ক্রিকেটার ভারতীয়। ২২০ জন বিদেশি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com