shomoynew_wp969 Daily Mail | Print

41187

02/05/2026 সচিবালয়ের নতুন ভবনে ধোঁয়া, ফায়ার হুইসেলে আতঙ্ক

সচিবালয়ের নতুন ভবনে ধোঁয়া, ফায়ার হুইসেলে আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক

৩০ নভেম্বর ২০২৫ ০৮:৪৩

বাংলাদেশ সচিবালয়ের নতুন ভবনের (১ নম্বর ভবন) ধোঁয়া বের হতে দেখা গেছে। একই সঙ্গে ভবনজুড়ে বারবার বাজতে থাকা ফায়ার হুইসেল ওই ভবনে থাকা লোকজনকে দ্রুত নিচে নেমে আসতে দেকো গেছে।

রোববার (৩০ নভেম্বর) দুপুর ২টার দিকে ফায়ার অ্যালার্ম বাজতে থাকে। এসময় ভবন থেকে নেমে আসা ব্যক্তিরা জানান, ঘটনাটি ভবনের ১০তম তলায় ঘটে। তাৎক্ষণিক খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

রবিউল নামের এক কর্মকর্তা বলেন, হঠাৎ করেই ফায়ার হুইসেল বাজতে শুরু করে। কয়েক মিনিটের মধ্যে আমরা ১০ তলার দিক থেকে ধোঁয়া উঠতে দেখেছি। পরিস্থিতি বুঝে সঙ্গে সঙ্গে নিচে নেমে আসি।

আরেক কর্মচারী জানান, আমরা প্রথমে মনে করেছিলাম নরমাল ধোঁয়া হতে পারে। পরে দেখি বড় আকারে ধোঁয়া উড়ছে। সবাই দ্রুত ভবন ত্যাগ করেছে। এখনও ঠিক কী হয়েছে তা কেউ বলতে পারছে না।

ঘটনার পর ১ নম্বর ভবনের কর্মকর্তা-কর্মচারীরা নিচে নেমে নিরাপদ স্থানে অবস্থান নিয়েছেন। এ ভবনে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বলেন, সচিবালয়ের নতুন ভবনে আগুন লেগেছিলো। দুপুর ২টার দিকে সচিবালয় জনপ্রশাসনের ১০ম তলায় আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনেফায়ার সার্ভিসেরইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com