shomoynew_wp969 Daily Mail | Print

40737

02/05/2026 দারুস সালামে পরিত্যক্ত অবস্থায় ৬ ককটেল উদ্ধার

দারুস সালামে পরিত্যক্ত অবস্থায় ৬ ককটেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর ২০২৫ ১১:১৬

রাজধানীর দারুস সালাম থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় কার্টনে মোড়ানো ছয়টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে থানার বন্ধন বাড়ি এলাকার ১০/১/বি বাসার সিঁড়ির নিচ থিকে ককটেলগুলো উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা আহমেদ।

তিনি জানান, বর্ধন বাড়ি এলাকায় সুমন মৃধা নামে একজনের বাড়ির সিঁড়ির নিচে কার্টনে পরিত্যক্ত অবস্থায় ছয়টি ককটেল রাখা আছে এমন সংবাদ পাই। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরবর্তী সময়ে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। তারা এসে সেগুলোকে একটি ফাঁকা মাঠে নিয়ে নিষ্ক্রিয় করে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com