shomoynew_wp969 Daily Mail | Print

40053

02/05/2026 ৬ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

৬ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২২ অক্টোবর ২০২৫ ০৯:১২

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ৬ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে যাত্রাবাড়ী থানাধীন শনিরআখড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের ইয়াবাসহ গ্রেপ্তার করে ডিবি-গুলশান বিভাগের গুলশান জোনাল টিম।

গ্রেপ্তাররা হলেন- মোছা. রোকেয়া খাতুন (৫৫). খাদিজা আক্তার সাথী (২৫) ও মমতাজ বেগম (৫৪)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, ডিবি-গুলশান বিভাগ বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় কক্সবাজার থেকে কতিপয় মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ ঢাকায় প্রবেশ করে বিক্রয়ের জন্য যাত্রাবাড়ী থানাধীন শনিরআখড়া অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ৬ হাজার পিস ইয়াবাসহ মোছা. রোকেয়া খাতুন, খাদিজা আক্তার সাথী ও মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা দীর্ঘদিন কক্সবাজার থেকে কৌশলে ইয়াবা ঢাকায় এনে বিক্রি করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com