shomoynew_wp969 Daily Mail | Print

37721

02/05/2026 টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

১ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৫০

নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ। সন্ধ্যা ছয়টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে।

ইতোমধ্যে টস হয়েছে। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস।

এশিয়া কাপে যাওয়ার আগে ডাচদের বিপক্ষে এই সিরিজ দিয়েই প্রস্তুতিতে পূর্ণতা আনতে চায় বাংলাদেশ। ভালো দল হওয়ার পথে কোনো ধরনের ঘাটতি রাখতে চায় না তারা।

বাংলাদেশে: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, লিটন দাস, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, মাহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com