shomoynew_wp969 Daily Mail | Print

37394

02/05/2026 আজীবন ভিসা নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

আজীবন ভিসা নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

২৮ আগস্ট ২০২৫ ০৯:১০

যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য ভিসা আবেদনকারীদের সতর্ক করে একটি বার্তা প্রকাশ করেছে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস।

দূতাবাস জানায়, কারও বিরুদ্ধে অপরাধমূলক কোনো দণ্ড থাকলে তিনি আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন। এমনকি ছোটখাটো অপরাধও ভিসা প্রত্যাখ্যানের কারণ হতে পারে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) প্রকাশিত এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে দূতাবাস।

মার্কিন দূতাবাস জানায়, কনস্যুলার অফিসাররা ভিসা আবেদনকারীর অপরাধ সংক্রান্ত রেকর্ড পর্যালোচনা করতে পারেন। আগের যেকোনো আইন লঙ্ঘনের ঘটনা কিংবা গ্রেফতারের তথ্য তাদের নজরে আসতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, ভিসা আবেদন ও সাক্ষাৎকারের সময় মিথ্যা তথ্য দিলে সেটিও নিষেধাজ্ঞার কারণ হতে পারে। তাই সব আবেদনকারীকে সত্য তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

দূতাবাসের বার্তায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, ভিসা আবেদন ও সাক্ষাৎকারে সত্য বলুন। মিথ্যা বললে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে, এমনকি আজীবন নিষেধাজ্ঞাও আসতে পারে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com