shomoynew_wp969 Daily Mail | Print

36555

02/04/2026 তালের পায়েস তৈরির রেসিপি

তালের পায়েস তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

১৭ আগস্ট ২০২৫ ০৪:০৩

পাকা তালের সুমিষ্ট স্বাদ পছন্দ করেন না, এমন মানুষ কমই পাওয়া যাবে। তাল দিয়ে তৈরি নানা স্বাদের পিঠা তো খাওয়া হয়ই, মিষ্টি এই ফল দিয়ে তৈরি করা যায় পায়েসও।

সেজন্য খুব বেশি উপকরণেরও প্রয়োজন নেই। বাড়িতে থাকা চাল, দুধ ইত্যাদির সঙ্গে তালের রস মিশিয়ে রান্না করলে খুব সহজেই তৈরি করা যাবে সুস্বাদু তালের পায়েস। চলুন তবে জেনে নেওয়া যাক, তালের পায়েস তৈরির সহজ রেসিপি-

তৈরি করতে যা লাগবে

পোলাওর চাল- এক মুঠো

ঘন দুধ- আধ লিটার

জ্বাল দেওয়া তালের রস- ৫ টেবিল চামচ

চিনি- পরিমাণ মতো

কাজু বাদাম ও কিশমিশ- পরিমাণ মতো

ঘি- ১ টেবিল চামচ

কনডেন্স মিল্ক- স্বাদ অনুযায়ী।

যেভাবে তৈরি করবেন

রান্নার পাত্রে ঘি দিয়ে পায়েসের চাল হালকা ভেজে নিন। এবার তাতে দুধ দিয়ে ফুটিয়ে নিতে হবে। অন্য একটি পাত্রে বাকি দুধ, তালের রস, চিনি দিয়ে ভালো ভাবে মিশিয়ে ফুটিয়ে রাখা চাল দিয়ে নাড়তে থাকুন। ঘন হয়ে এলে তাতে কনডেন্স মিল্ক, কাজু বাদাম, কিশমিশ দিয়ে নামিয়ে নিন। চাইলে গরম গরম খেতে পারেন অথবা ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন। তবে ঠান্ডা করে খেলে বেশি সুস্বাদু লাগে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com