shomoynew_wp969 Daily Mail | Print

33760

02/05/2026 সামাজিক মাধ্যমে ভাইরাল ইসরায়েলবিরোধী গান ‘বুম বুম তেল আবিব’

সামাজিক মাধ্যমে ভাইরাল ইসরায়েলবিরোধী গান ‘বুম বুম তেল আবিব’

বিনোদন ডেস্ক

৩০ জুন ২০২৫ ০৮:২২

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে ইসরায়েলবিরোধী গান “বুম বুম তেল আবিব”। ইহুদি রাষ্ট্র ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলাকে উদযাপন করে মূলত গানটি তৈরি করা হয়েছে। ইসরায়েলি সরকারের সেন্সরশিপের মরিয়া প্রচেষ্টা উপেক্ষা করে দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে গানটি।

তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়, “বুম বুম তেল আবিব” গানটি বিশ্বব্যাপী একটি অনলাইন সেনসেশনে পরিণত হয়েছে। বিশ্বব্যাপী অসংখ্য ব্যবহারকারী এই গানটি শেয়ার এবং রিমিক্স করছেন।

গানের তালের সঙ্গে হাজারো মানুষ নাচানাচি করছেন, গাইছে এবং মজার সব কন্টেন্ট তৈরি করছেন। এতে ইহুদিবাদী রাষ্ট্রটির বিরুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে ন্যায্য প্রতিশোধ হিসেবে বর্ণনা করা হয়েছে। পাশাপাশি ইরানের নির্ভুল হামলার প্রশংসাও করা হয়েছে।

২০ জুন প্রকাশিত গানটি রিল, স্টোরি, টিকটক থেকে শুরু করে, এক্স, ইনস্টাগ্রাম, ইউটিউবসহ সকল প্ল্যাটফর্মে বিস্ময়কর গতিতে ভাইরাল হয়। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ৫৭৭ মিলিয়ন ভিউ সবাইকে অবাক করে দিয়েছে।

অসংখ্য মানুষ ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ফুটেজকে “বুম, বুম, তেল আবিব” গানের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে যুক্ত করেছেন। তারা বলছেন, “ইহুদিবাদী সরকার আজ যার সম্মুখীন হচ্ছে, তা ফিলিস্তিনের নিরীহ এবং অরক্ষিত জনগণের বিরুদ্ধে কয়েক দশক ধরে সংঘটিত অপরাধেরই পরিণতি। ক্ষেপণাস্ত্রের চেয়েও গানটির আঘাত আরও বেশি।”

ইয়াসরায়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে গানটি মুছে ফেলার জন্য জোর তৎপরতা চালিয়েও মূলত ব্যর্থ হয়েছে। এই সেন্সরশিপ প্রচেষ্টার ফলে গানটি বেশি বেশি ডাউনলোড এবং পুনরায় পোস্ট করে ছড়িয়ে দেওয়া হয়। এটাকে ইসরায়েলের আগ্রাসন এবং দখলদারিত্বের প্রতি বিশ্বব্যাপী ক্রমবর্ধমান ঘৃণার প্রতিফলন হিসাবে দেখছেন নেটিজেনরা। তারা একটি পাল্টা সাংস্কৃতিক আক্রমণ এবং নিপীড়িতদের সঙ্গে সংহতির প্রতীক হিসেবে গানটির প্রশংসা করেছেন।

গানের কথা এমন-

বুম বুম তেল আবিব...

তোমার সমস্ত মন্দ কাজের জন্য তুমি এটাই পাও

তুমি মৃত শিশুদের উপহাস করছিলে/কিন্তু এখন তুমি আঘাত পাচ্ছ

ইরানি ক্ষেপণাস্ত্র তোমার পুরো আকাশরেখা আলোকিত করেছে

এখন তুমি ফিলিস্তিনিদের মতো আতঙ্ক অনুভব করছো

গানের একটি অংশে গাজায় নিহত নারী ও শিশুদের মৃতদেহ নিয়ে উপহাসকারী এক ইহুদি নারী ইনফ্লুয়েন্সারের পরিণতিও উল্লেখ করা হয়েছে। ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে চুরমার হয়ে যার এই ইনফ্লুয়েন্সারের বাড়ি।

প্রাক্তন মার্কিন মেরিন, রাজনৈতিক শিল্পী এবং লেখক লুকাস গগ এই বিখ্যাত গানটি তৈরি করেছেন। প্রতিরোধের একটি বৈশ্বিক সঙ্গীতে পরিণত হয়েছে এটি।

ডিএম /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com