shomoynew_wp969 Daily Mail | Print

33666

02/05/2026 দেশে স্বর্ণের বাজারে ফের পতন, আজ বিক্রি হচ্ছে নতুন দামে

দেশে স্বর্ণের বাজারে ফের পতন, আজ বিক্রি হচ্ছে নতুন দামে

অর্থনৈতিক প্রতিবেদক

২৯ জুন ২০২৫ ০০:৩৯

দেশে স্বর্ণের বাজারে ফের দাম কমেছে। এবার ভরিপ্রতি কমেছে ২ হাজার ৬২৪ টাকা। শনিবার (২৮ জুন) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দাম আজ রোববার (২৯ জুন) থেকে কার্যকর হয়েছে।

নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ২৩৬ টাকা। ২১ ক্যারেটের দাম ১ লাখ ৬২ হাজার ৫০৩ টাকা। ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৩৯ হাজার ২৯১ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হবে প্রতি ভরি ১ লাখ ১৫ হাজার ১৭০ টাকায়।

বাজুস জানিয়েছে, এসব দামের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট ও ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

এর আগে, গত ২৪ জুনও স্বর্ণের দাম কমানো হয়েছিল। সেদিন ভরিপ্রতি ১ হাজার ৬৬৮ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম করা হয়েছিল ১ লাখ ৭২ হাজার ৮৬০ টাকা।

চলতি বছরে এটি ছিল স্বর্ণের দামের ৪০তম সমন্বয়। এর মধ্যে ২৬ বার দাম বাড়ানো হয়েছে। কমানো হয়েছে ১৪ বার। ২০২৪ সালে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। তখন ৩৫ বার দাম বাড়ে এবং ২৭ বার কমে।

স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি ২ হাজার ৮১১ টাকা। ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬৮৩ টাকা। ১৮ ক্যারেটের দাম ২ হাজার ২৯৮ টাকা। সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৭২৬ টাকায়।

স্বর্ণের দামের এমন ওঠানামা ক্রেতা ও বিক্রেতা—দুই পক্ষকেই রাখছে অনিশ্চয়তায়। বাজার স্থিতিশীল করতে বারবার মূল্য সমন্বয় করছে বাজুস।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com